বালিয়াকান্দিতে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ ইউসুফ মিয়া,রাজবাড়ী প্রতিনিধিঃ ডিজিটাল বাংলাদেশকে, স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষ্যে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের আয়োজনে ১২নভেম্বর বিকালে বালিয়াকান্দি সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ রাসেল খান রিজু সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এ এম হান্নান মোল্লা,বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সুফি,বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল করিম হাকিম সাধন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ আদনান সুমন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোঃ আশরাফুল আলম, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজীব,রাজবাড়ী জেলা ছাত্র লীগের সভাপতি মোঃ শাহিন শেখ।বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগে সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল মাহমুদ মুন্ট,মোঃআনিসুর রহমান আনিস,মোঃবাসারুল আলম বাপ্পুসহ বক্তব্য রাখেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































